ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসবঃ।
মামকাঃ পাণ্ডবাশ্চৈব কিমকুর্বত সঞ্জয়।।১
অনুবাদ
ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করিলেন সঞ্জয়কে, পুণ্যক্ষেত্র কুরুক্ষেত্রে যুদ্ধাভিলাষী আমার পুত্রগণ ও পাণ্ডুপুত্রগণ এক হইয়া কি করিলেন?
দৃষ্টা তু পাণ্ডবানীকং ব্যুঢ়ং দুর্যোধনস্তদা।
আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ।।২
অনুবাদ
সঞ্জয় বলিলেন, এই কথা রাজা দুর্যোধন পাণ্ডব সৈন্য-দিগকে ব্যূহকারে সজ্জিত দেখিয়া দ্রোণাচার্য সমীপে গিয়া বলিলেন।
পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণামাচার্য মহতীং চমুম্।
ব্যুঢ়াং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেণ ধীমতা।।৩
অনুবাদ
গুরুদেব, দ্রুপদপুত্র আপনার ধীমান শিষ্যদ্বারা ব্যূহবদ্ধ পাণ্ডব দিগের এত বড় সৈন্যদল দেখুন।
অত্র শূরা মহেম্বাসা ভীমার্জুনসমা যুধি।
যুযুধানো বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথঃ।।৪
অনুবাদ
বহু বীরপুরুষ এই সেনার মধ্যে ভীমার্জুনের সমকক্ষ রহিয়াছে। সাত্যকি, বিরাট মহারথ দ্রুপদ সকলেই ইহারা মহারথী।
ধৃষ্টকেতুশ্চেকিতানঃ কাশীরাজশ্চ বীর্যবান।
পুরুজিৎ কুন্তিভোজশ্চ শৈব্যশ্চ নরপুঙ্গবঃ।।৫
অনুবাদ
ধৃষ্টকেতু, চেকিতান বীর্যবান, কাশীরাজ, কুন্তিভোজ পুরুজিৎ, নরশ্রেষ্ঠ শৈব্য।
যুধামন্যুশ্চ বিক্রান্ত উত্তমৌজাশ্চ বীর্যবান্।
সৌভদ্রো দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারথাঃ।।৬
অনুবাদ
যুধামন্যু, বীর্যবান উত্তমৌজা, সুভদ্রা-পুত্র, দ্রৌপদীর পুত্রগণ সকলেই ইহারা হলেন মহারথী।
অস্মাকং তু বিশিষ্টা যে তান্নিবোধ দ্বিজোত্তম।
নায়কা মম সৈন্যস্য সংজ্ঞার্থং তান্ ব্রবীমি তে।।৭
অনুবাদ
হে দ্বিজশ্রেষ্ঠ, সকল সৈন্যদের মধ্যে যে সকল প্রধান সেনানায়ক আছেন তাঁহাদিগকে অবগত হউন। তাঁহাদিগের নাম বলিতেছি আপনার সম্যক্ অবগতির জন্য।
ভবান্ ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ।
অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তির্জয়দ্রথঃ।।৮
অনুবাদ
আপনি, ভীষ্ম, কর্ণ, যুদ্ধজয়ী কৃপ, অশ্বত্থামা, বিকর্ণ, সৌমদত্তপুত্র এবং জয়দ্রথঃ।
অন্যে চ বহবঃ শূরা মদর্থে ত্যক্তজীবিতাঃ।
নানাশস্ত্রপ্রহরণাঃ সর্বে যুদ্ধবিশারদাঃ।।৯
অনুবাদ
আরো অনেক নানাশস্ত্রধারী বীরপুরুষ আছেন যারা আমার জন্য জীবন ত্যাগে প্রস্তুত। যুদ্ধবিশারদ ছিলেন তাঁরা সকলেই।
অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতম্।
পর্যাপ্তং ত্বিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতম্।।১০
অনুবাদ
ভীষ্মকর্তৃক সম্যক্ রক্ষিত আমাদের সেনা অপরিমিত। আর ভীমকর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত।
অয়নেষু চ সর্বেষু যথাভাগমবস্থিতাঃ।
ভীষ্মমেবাভিরক্ষন্তু ভবন্তঃ সর্ব এব হি।।১১
অনুবাদ
আপনারা সকলেই ভীষ্মকেই স্ব স্ব বিভাগানুসারে সব রকম ব্যূহদ্বারা অবস্থিত থাকিয়া সব দিক হইতে রক্ষা করিতে থাকুন।
তস্য সংজনয়ন হর্ষং কুরুবৃদ্ধঃ পিতামহঃ।
সিংহনাদং বিনদ্যোচ্চৈঃ শঙ্খং দল্লৌ প্রতাপবান্।।১২
অনুবাদ
তখন কুরুক্ষেত্রে পিতামহ তাঁহার আনন্দ জন্মাইয়া শঙ্খধ্বনি করিলেন উচ্চ সিংহনাদ করিয়া।
ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবানকগোমুখাঃ।
সহসৈবাভ্যহন্যন্ত স শব্দস্তুমুলোহ ভবৎ।।১৩
অনুবাদ
ভেরী, শঙ্খ, পর্ণব, আনক, গোমুখ ইত্যাদি বাদ্যযন্ত্র সহসা বাদিত হইল তখন, সে শব্দ তুমুল হইয়া উঠিল।
ততঃ শ্বেতৈহয়ৈযুক্তে মহতি স্যন্দনে স্থিতৌ।
মাধবঃ পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদঘ্নতুঃ।।১৪
অনুবাদ
দিব্য শঙ্খ-ধ্বনি করিলেন আন্তর শেতাশ্বযুক্ত মহারথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন।
পাঞ্চজন্যং হৃষীকেশো দেবদত্তং ধনঞ্জয়ঃ।
পৌন্ড্রং দক্ষ্ণৌ মহাশঙ্খং ভীমকর্মা বৃকোদরঃ।।১৫
অনুবাদ
পাঞ্চজন্য নামে শঙ্খ শ্রীকৃষ্ণ, অর্জুন দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ভীম পৌণ্ড্র নামক মহাশঙ্খ বাজাইলেন।
অনন্তবিজয়ং রাজা কুন্তীপুত্রো যুধিষ্ঠিরঃ।
নকুলঃ সহেদবশ সুঘোষমণিপুষ্পকৌ।।১৬
অনুবাদ
নকুল সুঘোষ নামক শঙ্খ, কুন্তীপুত্র রাজা যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ ও সহদেব মণিপুষ্পক নামক শঙ্খ বাজাইলেন।
কাশ্যশ্চ পরমেম্বাসঃ শিখণ্ডী চ মহারথঃ।
ধৃষ্টদ্যুম্নো বিরাটশ্চ সাত্যকিশ্চাপরাজিতঃ।।১৭
অনুবাদ
হে রাজন, মহাধনুর্ধর কাশীরাজ, মহারথ শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট রাজা, অজেয় সাত্যকি।
দ্রুপদো দ্রৌপদেয়াশ্চ সর্বশঃ পৃথিবীপতে।
সৌভদ্রশ মহাবাহুঃ শঙ্খান্দধুঃ পৃথক্ পৃথক্।।১৮
অনুবাদ
দ্রুপদ, দ্রৌপদীর পুত্রগণ, মহাবাহু সুভদ্রাপুত্র — ইহারা সকলেই আলাদা আলাদা শঙ্খ বাজাইলেন।
স ঘোষো ধার্তরাষ্ট্রাণাং হৃদয়ানি ব্যদারয়ৎ।
নভশ্চ পৃথিবীঞ্চৈব তুমুলোহ ভ্যনুনাদয়ন্।।১৯
অনুবাদ
সেই তুমুল শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হইয়া ধৃতরাষ্ট্র পুত্রগণ ও তৎপক্ষীয় গণের হৃদয় বিদীর্ণ করিল।
অথ ব্যবস্থিতান্ দৃষ্টা ধার্তরাষ্ট্রান্ কপিধ্বজঃ।
প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুদ্যম্য পাণ্ডবঃ।
হৃষীকেশং তদা বাক্যমিদমাহ মহীপতে।।২০
অনুবাদ
হে রাজন, যুদ্ধোদদ্যোগে অবস্থিত ধৃতরাষ্ট্র-পক্ষীয়-দিগকে দেখিয়া শস্ত্রনিক্ষেপে প্রবৃত্ত কপিধ্বজ অর্জুন শ্রীকৃষ্ণকে ধনু উত্তোলন করিয়া এ কথা বলিয়া ছিলেন।
সেনয়োরুভয়োমধ্যে রথং স্থাপয় মেহচ্যুত।।২১
অনুবাদ
অর্জুন কহিলেন, হে অচ্যুত, যুদ্ধকামনায় অবস্থিত ইহাদিগকে যতটা পর্যন্ত আমি দর্শন করি, সে পর্যন্ত আমার রথ উভয় সেনার মধ্যে স্থাপন কর।
যাবদেতান্নিরীক্ষেহহং যোদ্ধকামানবস্থিতান্।
কৈর্ময়া সহ যোদ্ধব্যমস্মিন্ রণসমুদ্যমে।।২২
অনুবাদ
আমি দেখি এই যুদ্ধ-ব্যাপারে কাহাদের সহিত আমার যুদ্ধ করিতে হইবে।
যোৎস্যমানানবেক্ষেহহং য এতেহত্র সমাগতাঃ।
ধার্তরাষ্ট্রস্য দুর্বৃদ্ধেযুদ্ধে প্রিয়চিকীর্ষবঃ।।২৩
অনুবাদ
আমি দেখি সেই সকল যুদ্ধার্থিগণকে যাঁহারা দুর্বুদ্ধি দুর্যোধনের হিতকামনায় এখানে উপস্থিত হইয়াছেন।
এবমুক্তো হৃষীকেশো গুড়াকেশেন ভারত।
সেনয়োরুভয়োমধ্যে স্থাপয়িত্বা রথোত্তমম্।।২৪
অনুবাদ
সঞ্জয় কহিলেন, হে ভরত অর্জুনকর্তৃক এইরূপ অভিহিত হইয়া শ্রীকৃষ্ণ উভয় সেনার মধ্যে উৎকৃষ্ট রথ স্থাপন করিয়াছে।
ভীষ্মদ্রোণপ্রমুখতঃ সর্বেষাং চ মহীক্ষিতাম্।
উবাচ পার্থ পশ্যৈতান্ সমবেতান্ কুরূনিতি।।২৫
অনুবাদ
সমস্ত রাজাগণের সামনে ভীষ্ম-দ্রোণ কহিলেন, 'হে অর্জুন, সমবেত কৌরবগণকে দেখ।'
তত্রাপশ্যৎ স্থিতান্ পার্থঃ পিতৃনথ পিতামহান।
আচার্যান্ মাতুলান্ ভ্রাতৃন্ পুত্রান্ পৌত্রান্ সখীংস্তথা।
শ্বশুরান্ সুহৃদশ্চৈব সেনয়োরুভয়োরপি।।২৬
অনুবাদ
উভয় সেনার মধ্যেই অর্জুন তখন অবস্থিত পিতৃব্যগণ, পিতামহগণ, আচার্যগণ, মাতুলগণ, ভ্রাতৃগণ, পুত্রগণ, পৌণ্ড্রগণ, মিত্রগণ, শ্বশুরগণ ও সুহৃদগণকে দেখিলেন।
তান্ সমীক্ষ্য স কৌন্তেয়ঃ সর্বান্ বন্ধুনবস্থিতান্।
কৃপয়া পরয়াবিষ্টো বিষীদগ্নিদমব্রবীৎ।।২৭
অনুবাদ
বন্ধুবান্ধবদের যুদ্ধার্থে উপস্থিত দেখিয়া সেই কুন্তীপুত্র অর্জুন নিতান্ত করুণার্দ্র হইয়া বিষাদপূর্বক এই কথা বলিলেন।
দৃষ্টেমান্ স্বজনান্ কৃষ্ণ যুযুৎসুন্ সমবস্থিতান্।
সীদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি।।২৮
অনুবাদ
অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, যুদ্ধে উপস্থিত এই সকল স্বজনদিগকে সামনে অবস্থিত দেখিয়া আমার শরীর অবসন্ন হইতেছে এবং মুখ শুষ্ক হইতেছে।
বেপথুশ্চ শরীরে মে রোমহর্ষশ্চ জায়তে।
গাণ্ডীবং স্রংসতে হস্তাৎ ত্বক্ চৈব পরিদহ্যতে।।২৯
অনুবাদ
শরীরে আমার কম্প ও রোমাঞ্চ হইতেছে, হাত হইতে গাণ্ডিব খসিয়া পড়িতেছে এবং চর্ম জ্বালা করিতেছে।
ন চ শক্লোম্যবস্থাতুং ভ্রমতীব চ মে মনঃ।
নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব।।৩০
অনুবাদ
হে কেশব, স্থির থাকিতে আমি পারিতেছি না। ঘুরিতেছে যেন আমার মন, দুর্লক্ষণসকল আমি দেখিতেছি।
ন চ শ্রেয়োহনুপশ্যামি হত্বা স্বজনমাহবে।
ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ।।৩১
অনুবাদ
আমি মঙ্গল দেখিতেছি না যুদ্ধে স্বজনদের নিহিত করিয়া। হে কৃষ্ণ, আমি চাহি না জয়লাভ করিতে, রাজ্যও চাহি না, সুখভোগও চাহি না।
কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈর্জীবিতেন বা।
যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগাঃ সুখানি চ।।৩২
অনুবাদ
হে গোবিন্দ, যাঁহাদিগের জন্য রাজ্য ভোগ সুখাদি কামনা করা যায়, তাঁহারাই আজ যুদ্ধার্থে উপস্থিত।
ত ইমেহবস্থিতা যুদ্ধে প্রাণাংস্ত্যত্ত্বা ধনানি চ।
আচার্যাঃ পিতরঃ পুত্রাস্তথৈব চ পিতামহাঃ।
মাতুলাঃ শ্বশুরাঃ পৌত্রাঃ শ্যালাঃ সম্বন্ধিনস্তথা।।৩৩
অনুবাদ
সেই এই সকল আচার্যগণ, পিতৃব্যগণ, পুত্রগণ ও পিতামহেরা। মাতুলা, শ্বশুর, পৌণ্ড্র, শ্যালক ও কুটুম্বগণ যখন ধনপ্রাণ ত্যাগ স্বীকার করিয়া যুদ্ধার্থে উপস্থিত।
এতান্ন হন্তুমিচ্ছামি তোহপি মধুসূদন।
অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতোঃ কিং নুমহীকৃতে।।৩৪
অনুবাদ
হে মধুসূদন আমাকে হত্যা করিলেও ইহাদিগকে হত্যা করিতে ইচ্ছা করে না। হে কৃষ্ণ, দূরে থাক পৃথিবীর রাজত্বের কথা।
নিহত্য ধার্তরাষ্ট্রান্ নঃ কা প্রীতিঃ স্যাজ্জনার্দন।
পাপমেবাশ্রয়েদস্মান্ হত্বৈতানাততায়িনঃ।।৩৫
অনুবাদ
ত্রৈলোক্য রাজ্যের জন্যই বা দুর্যোধনাদিকে বধ করিলে আমাদের কি সুখ। হে জনার্দন, এইরূপ পাপ কর্মে আমরা প্রবৃত্ত হইব না।
তস্মান্নাহাঃ বয়ং হন্তুং ধার্তরাষ্ট্রান্ সবান্ধবান্।
স্বজনং হি কথং হত্বা সুখিনঃ স্যাম মাধব।।৩৬
অনুবাদ
যদিও ইহারা আততায়ী তথাপি এই আচার্যাদি গুরুজনকে বধ করিলে আমরা পাপভাগীই হইব। অতএব আমরা সবান্ধব ধৃতরাষ্ট্রপুত্রদিগকে বধ করিতে পারি না। হে মাধব, স্বজন বধ করিয়া আমরা কি প্রকারে সুখী হইব।
যদ্যপ্যেতে ন পশ্যন্তি লোভোপহতচেতসঃ।
কুলক্ষয়কৃতং দোষং মিত্রদ্রোহে চ পাতকম্।।৩৭
অনুবাদ
যদিও ইহারা লোভে হতজ্ঞান হইয়া কুলক্ষয়জনিত দোষ এবং মিত্রদোহ-জনিত পাতক দেখিতেছেন না।
কথং ন জ্ঞেয়মস্মাভিঃ পাপাদস্মান্নিবর্তিতুম্।
কুলক্ষয়কৃতং দোষং প্রপশ্যর্জিনার্দন।।৩৮
অনুবাদ
হে জর্নাদন, আমরা কুলক্ষয়-জনিত দোষ দেখিয়াও সে পাপ হইতে নিবৃত্ত হইব না কেন?
কুলক্ষয়ে প্রণশ্যন্তি কুলধর্মাঃ সনাতনাঃ।
ধর্মে নষ্টে কুলং কৃৎস্নমধর্মোহ ভিভবত্যুত।।৩৯
অনুবাদ
সনাতন কুলধর্ম নষ্ট নয় কুলক্ষয় হইলে এবং ধর্ম নষ্ট হইলে সমগ্র কুল অধর্মে অভিভূত হয়।
অধর্মাভিভবাৎ কৃষ্ণ প্রদুষ্যন্তি কুলস্ত্রিয়ঃ।
স্ত্রীযু দুষ্টাসু বাঞ্চেয় জায়তে বর্ণসঙ্করঃ।।৪০
অনুবাদ
হে কৃষ্ণ, কুল অধর্মে অভিভূত হইলে কুলস্ত্রীগণ ব্যভিচারিণী হয়। হে বাঞ্চেয়, কুলনারীগণ ব্যভিচারিণী হইলে বর্ণসঙ্কর জন্মে।
সঙ্করো নরকায়ৈব কুলঘ্নানাং কুলস্য চ।
উৎসন্নকুলধর্মাণাং মনুষ্যাণাং জনার্দন।
পতন্তি পিতরো হ্যেষাং লুপ্তপিণ্ডোদকক্রিয়াঃ।।৪১
অনুবাদ
বর্ণসঙ্কর, কুলের ও কুলনাশকারীদের নরকের কারণ হয়। শ্রাদ্ধ-তর্পণাদি ক্রিয়ার লোপ হওয়াতে ইহাদের পিতৃপুরুষ নরকে পতিত হয়।
দোষৈরেতৈঃ কুলয়ানাং বর্ণসঙ্করকারকৈঃ।
উৎসাদ্যন্তে জাতিধর্মাঃ কুলধর্মাশ্চ শাশ্বতাঃ।।৪২
অনুবাদ
কুলনাশকারীদের বর্ণসঙ্কর কারক ঐ দোষে সনাতন জাতিধর্ম, কুলধর্ম ও আশ্রমধর্মাদিও উৎসন্ন যায়।
নরকে নিয়তং বাসো ভবতীত্যনুশুশ্রুম।।৪৩
অনুবাদ
হে জনার্দন, কুলধর্ম উৎসন্ন যায় যে মনুষ্যদিগের, তাহাদের নিয়ত নরকে বাস হয়। আমরা ইহা শুনিয়াছি।
অহো বত মহৎ পাপং কর্তৃং ব্যবসিতা বয়ম্।
যদ রাজ্যসুখলোভেন হন্তুং স্বজনমুদ্যতাঃ।।৪৪
অনুবাদ
হায়, আমরা রাজ্যসুখ লোভে স্বজনগণকে বিনাশ করিতে উদ্যত হইয়া মহাপাপে প্রবৃত্ত হইয়াছি।
যদি মামপ্রতীকারমশস্ত্রং শস্ত্রপাণয়ঃ।
ধার্তরাষ্ট্রা রণে হন্যুস্তন্মে ক্ষেমতরং ভবেৎ।।৪৫
অনুবাদ
আমি শস্ত্রত্যাগ করিয়া প্রতিকারে বিরত হইলে যদি শস্ত্রধারী দুর্যোধনাদি আমাকে যুদ্ধে বধ করে, তাহাও আমার পক্ষে অধিকতর মঙ্গলকর হইবে।
এবমুক্বার্জুনঃ সংখ্যে রথোপস্থ উপাবিশৎ।
বিসৃজ্য সশরং চাপং শোকসংবিগ্নমানসঃ।।৪৬
অনুবাদ
সঞ্চয় কহিলেন, শোকাকুলিত অর্জুন এইরূপ বলিয়া যুদ্ধমধ্যে ধনুর্বাণ ত্যাগ করিয়া রথোপরি উপবেশন করিলেন।
ইতি অর্জুনবিষাদযোগ নামক
প্রথম অধ্যায় সমাপ্ত।
শ্রীমদ্ভগবদ্গীতোপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াং
যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুনসংবাদে